মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল সহ মকর আলী ও শুকুর আলী নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে মকর আলি ও শুকুর আলীকে গ্রেফতার করা হয়। আটক মকর আলী ও শুকর আলী শালিকা গ্রামের মনসুর আলী ছেলে।
জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল শালিকা গ্রামের অভিযান চালায়।এ সময় মধ্যরাতে শুকুর আলী ও মকর আলী ফেনসিডিল সহ তাদের বাড়িতে প্রবেশ করার পরপরই পুলিশ সেখানে হানা দেয়। এসময় শুকুর আলী ও মকর আলিকে আটক। তাদের কাছ থেকে ১৭০ বতোল ফেনসিডিল উদ্ধার করা সহ মকর আলীর কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ১৭০ বতোল ফেন্সিডিল সহ দুই ভাইকে আটক করার পর মঙ্গলবার সকালে মেহেরপুর সদর থানা প্রাঙ্গনে ব্রিফিং দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান সাংবাদিকদের ব্রিফিং দেন। এ সময় সদর থানার ওসি সাইফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।