মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন ড্রলশেড মিলনায়তনে অনুষ্ঠিত দক্ষতা উন্নয়ন কোর্স এর ১৬তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দক্ষতা উন্নয়ন কোর্স এর ১৬তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে মেহেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।