মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২১ এর কনস্টবল ও নায়েক এটিএসআই, নায়েক হতে এএসআই এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২১ এর ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।