মেহেরপুর নিউজ, ৪ মার্চ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাওয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার দুপুরে এ্যাড. ইয়ারুল ইসলাম পুলিশ সুপারের কক্ষে এ সাক্ষাত করেন। এসময় পৌর কাউন্সিলর আল মামুন , নুরুল আশরাফ, রাজিব জাফর ইকবাল, আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা প্রমুখ উপস্তিত ছিলেন। এর আগে এ্যাড. ইয়ারুল ইসলাম পুলিশ সুপারের হাতে ফুলের তোড়া তুলে দেন।