মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ জুলাই:
পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে আব্দুস সালাম নামের এক ব্যাক্তির বাড়ি ভাংচুরসহ তাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজাপুর গ্রামের আব্দুস সালামের সাথে প্রতিবেশী সাহাবুল ও হাসানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে ১০/১২ জনের একদল লোক সালামের বাড়ি ভাচুর শুরু করে। এ সময় সালাম বাধা দিতে গেলে তাকে কুপিয়ে জখম করা হয়। আহত সালামকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।