মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন,পৌরসভার দায়িত্ব হচ্ছে রাস্তা তৈরি করে দেওয়া, কিন্তু এর সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে আপনাদেরকে। কেননা রাস্তা তো আর প্রতিদিন হবে না।
পৌরমেয়র বলেন, এ রাস্তা প্রসার করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, যে এলাকার রাস্তা যত উন্নত, সেই এলাকার জমির ডিমান্ড ঠিক তদ্রপ উন্নত। পৌরমেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আমরা বড় বড় কাজ হাতে নিতে পেরেছি। ইতিমধ্যে পৌর এলাকায় প্রায় ৭০ টি রাস্তার কাজ শুরু হয়ে গেছে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর পৌরসভার উন্নয়নের জন্য প্রায় দেড়শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ায় ড্রেনসহ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন কালে একথা বলেন।মেয়র মাহফুজুর রহমান রিটন আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমরা যেন মেহেরপুর পৌরসভাকে মডেল পৌর হিসেবে গড়ে তুলতে পারি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর সালাম বলেন,এই এলাকার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে। এই পাড়ায় যখন আসি তখন মনে হয় আমার নিজের এলাকাতে এসেছি। আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন যাবত এই রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়েছিল, এক সময় আমার মনে হয়েছিল যদি পৌর মেয়র আমাকে এন ও সি দেন তাহলে আমি হয়তো জেলা পরিষদের পক্ষ থেকে সড়কটি করে দিই, কিন্তু আজকে পৌর মেয়র এই সড়কটির সংস্কার কাজে হাত দিয়েছেন।
এলাকাবাসীর কষ্ট লাঘভ হবে। অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান এডভোকে ইয়ারুল ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের প্রতিটি রাস্তা এবং ড্রেনের কাজ শুরু করেছেন। আমি প্রায় প্রতিদিনই দেখছি কোন না কোন এলাকায় রাস্তার উদ্বোধন করা হচ্ছে।
তিনি বলেন আমার মনে হয়েছিল শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, আসলে কিন্তু তা নয়। উদ্বোধনের পরপরই দেখছি প্রায় প্রতিটি সড়কের কাজ শুরু হয়েছে। তিনি বলেন বিগত সময়েও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন অনেক কাজ করেছেন। এবং আগামী দিনেও করবে প্রত্যাশা রাখি। উদ্বোধনী অনুষ্ঠান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, আবুল কাশেম প্রমূখ।
পরে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের চেয়ারম্যানের আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম মাটিতে কোপ মেরে মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড মল্লিক পাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। এদিকে এর আগে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের চেয়ারম্যানের আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম পবিত্র জুমমার নামাজ শেষ করে সেখানে এসে উপস্থিত হলে এলাকাসকবাসীর পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে তাদের অভিনন্দন জানানো হয়।