মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর এলাকার চলমান কর্মকান্ড পরিদর্শন অব্যাহত রেখেছেন পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন বুধবার দুপুরের দিকে মেহেরপুর পৌর এলাকার শহীদ আরজ সড়কসহ শহরের বিভিন্ন এলাকায় চলমান কর্মকান্ড পরিদর্শন করেন।
এ সময় পৌরমেয়র মাহফুজ রহমান রিটন জানান পৌর এলাকায় কাজের যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তা সকলের সহযোগিতায় সুসম্পন্ন করা হবে। পৌরমেয়র সকলের কাছ থেকে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।