মেহেরপুর নিউজ:
মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে আগামী কাল সোমবার। পবিত্র ঈদুল আজহা জামাতের জন্য জোরকদমে এগোচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেহেরপুর পৌর ঈদগাহ মাঠ এবং পুরাতন ঈদগাহ মাঠ বর্ণিল সাজে সাজানো হয়েছে। নির্মাণ করা হয়েছে দুইটি সুসজ্জিত তরুণসহ সড়কের দুই পাশে বর্ণিল পতাকা। রবিবার সন্ধ্যার দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ঈদগা মাঠের শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করেন। ।