মেহেরপুর নিউজ :
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর এলাকার হোটেল বাজার শহীদ আরজ সড়কসহ কয়েকটি সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব,জেলা যুবলীগের সদস্য ইউনুস আলী সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।