মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমানের নির্দেশে পৌরসভার কর্মীরা পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।