মেহেরপুর নিউজ, (বিজ্ঞাপন):
গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মেহেরপুর প্রতিদিনের প্রথম পাতায় লাভের অংশ যাচ্ছে জামায়াতের কোষাগারে, কমিটিতে রাখা হয় ক্ষমতাসীনদের। মেহেরপুর জিনিয়াস স্কুলের শিক্ষার নামে গলাকাটা বাণিজ্য শিরোনামে ওই সংবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে ।
এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর মেহেরপুর জেলা আমীর মাওলানা মোঃ তাজউদ্দীন খান। তিনি তার প্রতিবাদ লিপিতে জানিয়েছেন গলাকাটা বাণিজ্যের লাভের অংশ যাচ্ছে জামাতের কোষাগারে । কিন্তু ওই স্কুলের কোন অর্থ জামাতের কোষাগারে যায় না। প্রতিবেদক বলেছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিগত ২০২০ সালের ১২ ডিসেম্বর সংগঠনের ক্যাশিয়ার বায়তুলমাল রশিদ এর মাধ্যমে ১ লক্ষ ২৫ হাজার টাকা গ্রহণ করেছেন, অথচ জামাত ইসলামের সংগঠনে ক্যাশিয়ার বলে কোন পদ নেই । আদায়কৃত রশিদের কোন প্রমাণ উল্লেখ করা হয়নি । প্রকৃতপক্ষে জামাত ইসলামের আয়ের উৎস হচ্ছে প্রত্যেক রোকন, কর্মী, সহযোগী সদস্য সুধী সংগঠনকে ভালোবেসে তারা মাসিক ও বাৎসরিক ভাবে দান করে থাকেন । যা দিয়ে সংগঠনের সামগ্রিক ব্যয় নির্বাহ করা হয়। কোন স্কুল-কলেজ বা ব্যবসা প্রতিষ্ঠান হতে জামায়াতের তহবিল অর্থ নেওয়া হয় না। এগুলো না জেনে অথবা কারো মাধ্যমে ভুয়া তথ্য পেয়ে এমন তথ্য পরিবেশন করা হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী বিতর্কিত সংগঠন বলা হয়েছে, জামাত ইসলাম কোন বিতর্কীত সংগঠন নয়, বরং জনগণের আস্থাশীল, নিপীড়ন মানুষের প্রতিনিধিত্বশীল সংগঠন । যারা দক্ষ আল্লাহ ভীরু দেশপ্রেমিকও আদর্শ নাগরিক তৈরিতে বদ্ধপরিকর।
সংবাদ আরো বলা হয়েছে আল-আমিন ইসলাম বকুল জামায়াতের সূরা সদস্য, এটা সত্য নয়। সূরা সদস্য তো দূরের কথা তিনি জামাত ইসলামের কোনো পদেই নেই। অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে পত্রিকাটি তাদের সুনাম নষ্ট করেছেন । এ ধরনের মিথ্যা কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে পত্রিকাটি দায়িত্বশীলতার সাথে তথ্য পরিবেশন, তথ্যভিত্তিক সত্য সংবাদ পরিবেশনে সচেষ্ট হবেন বলেও আশাবাদ ব্যক্ত করি। মাওঃ তাজউদ্দিন খান, জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মেহেরপুর।