মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের জহুরুল হক খান এর স্ত্রী ও প্রকৌশলী জিয়াউর রহমান মুকুলের মাতা খোদেজা খাতুনের জানাজা সম্পূর্ণ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আমঝুপি আলিম মাদ্রাসা মাঠে জানাযা শেষে আমঝুপি কবরস্থানে তাকে দাফন করা হয়। বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী জিয়াউর রহমান মুকুল, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ সর্বশ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এর আগে মধ্যরাতে খোদেজা খাতুন তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুমার স্বামী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে।