মেহেরপুর নিউজ:
প্রচন্ড গরমের পর মেহেরপুর শহরে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর শহরে বৃষ্টিপাত হয়। ঈদের দুদিন আগে মুষলধারে বৃষ্টি হওয়ার পর থেকেই প্রচন্ড গরম অনুভূত হয়।
শনিবার সকাল থেকে মেহেরপুরের আকাশে ঝলমলে রোদ এবং দুপুর পর্যন্ত প্রখর রুদ্র’র সাথে প্রচন্ড গরম পড়তে শুরু করে। সকাল দশটার দিকে মেহেরপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দুপুরের দিকে বেড়ে দাঁড়াই ৩৬ ডিগ্রি তাপমাত্রা। দুপুর তিনটার পর থেকে মেহেরপুরের উত্তর আকাশ থেকে মেঘ লাগতে শুরু করে, এর কিছুক্ষণ পরেই ঘন কালো মেঘে ছেয়ে যায় মেহেরপুরের আকাশ।
তার পরপরেই মেঘের তর্জন গর্জন এবং বিদ্যুৎ চমকাতে শুরু করে। এর পরই শুরু হয় ঝড়ো হাওয়া এবং বৃষ্টি। স্বল্প সময়ের বৃষ্টিতেই মেহেরপুর শহরের নিচু এলাকায় পানি জমতে শুরু করে, বৃষ্টির পর কিছুটা ঠান্ডা ভাব লক্ষ্য করা যায়, একই সাথে তাপমাত্রা নেমে ৩৪ ডিগ্রিতে ওঠানামা করতে থাকে।
Type a message…