গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে এক নারীর মৃত্যু হয়েছে। নারীটি মানষিক প্রতিবন্ধী বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কয়েকদিন যাবত মানষিক প্রতিবন্ধী এ নারী কাজীপুর এলাকায় ঘােরাফেরা করে আসছিল।
শনিবার সকালে পথচারীরা কাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে। নারীটি রােগাক্রান্ত ছিল। যার কারণে হয়তাে তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। মারা যাওয়া এ নারীর পরিচয় ও ঠিকানা সনাক্ত করতে সকলের সহযােগিতা কামনা করেছেন কাজীপুর এলাকাবাসি।