মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মেহেরপুর ভেনাস স্পোটিং ক্লাব জয়লাভ করেছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় ভেনাস স্পোটিং ক্লাব ৬-৫ গোলে মেহেরপুর টাউন ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের সেন্টু, রাফিউল ও সুমন ২টি করে এবং বিজিত দলের লাল ও হানিফ ২ টি করে ও আনোয়ার একটি গোল করেন।
অপর দিকে, একই মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ কাবাডি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মেহেরপুর টাউন ক্লাব জয়লাভ করেছে। মেহেরপুর টাউন ক্লাব ২টি লোনাসহ ২৪-১১ পয়েন্টে মেহেরপুর শহীদ রফিক স্মৃতি সংঘকে পরাজিত করে।