মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ,মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া সবুজ সংঘ জয়লাভ করেছে।
সোমবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় বামন পাড়া সবুজ সংঘ ১২-২ গোলে মেহেরপুর উদয়ন ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে আজিজুল ৪টি,রাজু ৪টি, নয়ন, হানিফ,একলাচ ও আরিফুল একটি করে গোল করেন। উদয়ন ক্রীড়া চক্রের পক্ষে রাসেল ও তৌফিক ১টি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন একে কামাল হোসেন মিন্টু ও ফারহা হোসনে লিটন । তাকে সহযোগিতা করেন এ কে আজাদ টিটু ।