মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা কৃযক লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সোমবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবদুল মান্নান, পলাশ , আব্দুল কুদ্দুস, রিয়াজউদ্দিন প্রমূখ। উপস্থিত পরে সেখানে কেক কাটা হয়।