মেহেরপুর নিউজ:
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলার আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনাতনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এসে পৌঁছালে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট,আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান,বাংলাদেশ সুপ্রিম কোর্ট,আপিল বিভাগের রেজিস্টার (বিচার) এস কে এম তোফায়েল হাসান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার ,যুগ্ম জেলা ও দায়রা জজ এইচএম কবির হোসেন, সিনিয়র সরকারি জজ বেল্লাল হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, বর্ণালী রানী, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, পিপি পল্লব ভট্টাচার্য, সিনিয়র আইনজীবী খন্দকার একরামুল হক হীরা, মিয়া জান আলী, মারুক আহমেদ বিজন, শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।