মেহেরপুর নিউজ:
মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে মরহুম আবদুল মতিনের বাসভবন প্রাঙ্গণে গার্ড অব অনার প্রধান করা হয়। বিকেলে পুলিশের একটি চৌকস দল মরহুম আব্দুল মতিনের মরদেহে কে গার্ড অব অনার প্রদান করেন এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম সাবেক উপজেলা কমান্ডার আবুল কাশেমসহ মুক্তিযোদ্ধারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ রাত ৮. ৪৫ মিনিটে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জানাযা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।
মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মতিন স্যারের মৃত্যুতে মেহেরপুর নিউজ পরিবার, মেহেরপুর অরণি থিয়েটার পরিবার শোক প্রকাশ করেছেন।