মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান মনোনয়নপত্র জমা দানের পর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মালা অর্পণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে প্রফেসর আব্দুল মান্নান নেতা কর্মীদের সাথে নিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল দর্পণ করেন। এসময় মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।