মেহেরপুর নিউজ :
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা ক্রীড়া অফিস প্রমিলা হ্যান্ডবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
বৃহস্পতিবার দুপুরের দিকে আমঝুপি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রমিলা হ্যান্ডবল টুর্নামেন্টের বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চূন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজেদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অন্যদের মধ্যে সহকারী শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির ক্রীড়া সম্পাদক সোহেল রানা সবুজ, আসাদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।