মেহেরপুর নিউজ, ২১ মে:
প্রেমের ফাঁদে পা দিয়ে প্রতারনার স্বীকার হয়েছে মাগুড়া জেলার বেতাড়ী গ্রামের রিমি নামের এক কিশোরী। প্রতারক প্রেমিকের ডাকে সাড়া দিয়ে শুধু প্রতারিতই হয়নি, সাথে হারিয়েছে ৫ হাজার টাকা।
সোমবার মেহেরপুর সদর থানায় পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিলেও প্রতারক প্রেমিক রিপন আত্ব গোপন করেছে। তার বাড়ি আমঝুপি গ্রামে বলে জানাগেছে। মোবাইলে রং ন¤^র এ ফোন করে অনেক প্রেমের ঘটনা ঘটলেও এবার চলন্ত বাসে পরিচয়। পরিচয় থেকে মন দেওয়া নেওয়ার পর কিশোরী প্রেমের টানে বাড়ি ছাড়ে। এমনটি জানিয়েছে রিমি নামের ১৫ বছর বয়সী কিশোরী। গতকাল সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের শহীদ আরজ সড়ক থেকে পুলিশ তাকে উদ্ধার করে। রিমি জানায় প্রায় ১ মাস পূর্বে মাগুড়ায় চলন্ত বাসে রিপন নামের এক যুবকের সাথে তার পরিচয় ঘটে। পরিচয়ের পর থেকে নিজের ফোন না থাকলেও বিভিন্ন জনের ফোনের সাহায্যে রিমি রিপনের সাথে যোগাযোগ রক্ষা করে এবং এক পর্যায়ে দুজন দুজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এদিকে ঐ সম্পর্কের জের ধরে রবিবার রিপন রিমিকে মাগুড়া থেকে মেহেরপুর নিয়ে আসে। রাতে তারা একটি ক্লিনিক কিংবা হাসপাতালে কাটায় বলে রিমি জানায়।
এদিকে গতকাল সোমবার দুজন ঘোরাঘুরি শেষে রিমির নিকট থেকে ৪ হাজার টাকা নিয়ে আসছি বলে রিপন সটকে পড়ে। পরে তার ফোনে কথা বলে জানা যায় রিপন সদর উপজেলার আমঝুপি সাঁকো পাড়ার বাসিন্দা। এদিকে বিকালে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিক তাকে থানা হেফাজতে নেয়। এসময় থানার ওসি সাথে যোগাযোগ করে তার ঠিকানা নিশ্চিত হয়ে বাড়িতে খবর দেয়। বর্তমানে রিমি মেহেরপুর সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে রিপনকে ধরার জন্য পুলিশ চেষ্টাা অব্যহত রেখেছে বলে পুলিশ জানায়।