মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক এম রফিক হাসানের ২য় মৃত্যুবাষিকী উপলক্ষে রোববার বিকালে মেহেরপুর সাহিত্য পরিষদ-এর আয়োজনে মেহেরপুর শিল্পকলা একাডেমীর কনফারেন্স রুমে স্মরন সভা ও দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়।
স্মরণ সভায় মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাহিত্য পরিষদের উপদেষ্টা সহকারী অধ্যাপক আঃ মজিদ এবং বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর সধারন সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান।
স্মরন সভায় প্রয়াত সাংস্কৃতিক সংগঠক এম রফিক হাসান-এর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন সাংবাদিক মেহের আমজাদ, সাহিত্য পরিষদের সহ-সভাপতি তোজাম্মেল হক, সম্পাদক নূর আলম, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক আঃ মান্নান বাঁশি প্রমুখ।
অপর দিকে প্রয়াত সাংস্কৃতিক সংগঠক এম রফিক হাসান-এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন অবসরে-এর আয়োজনে গতকাল শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্মরণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় ।