মেহেরপুর নিউজ:
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় আইন ও সালিশ কেন্দ্রের (এএসকে) ওয়াই মুভস প্রজেক্ট, সাংবাদিক প্লাটফরমটি বিকাশের জন্য তিনদিনের কর্মশালায় মেহেরপুর থেকে যোগ দিয়েছে এস এম মেহেরাব হোসেন ও সাইমুন ইসলাম।
সোমবার মেহেরপুর থেকে সাভার বারোইপাড়া হোপ ট্রেনিং সেন্টার এর উদ্দেশ্যে রওনা দেয় তারা। এস এম মেহেরাব হোসেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি, মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার ও দৈনিক জবাবদিহি পত্রিকার মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত রয়েছে। সাইমুন ইসলাম মেহেরপুর জেলা এনসিটিএফ এর শিশু গবেষক, মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার ও আলোচিত বার্তার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত রয়েছে।
পেশাগত দায়িত্ব পালনে সুসাংবাদিকতার ব্রত নিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রশিক্ষণে যোগদান করেন তারা। মেহেরপুর জেলার তারাই প্রথম প্লান ইন্টারন্যাশনাল, আইন ও সালিশ কেন্দ্র(এএসকে) এর প্রশিক্ষণের যোগদান করেন। তাদের এই প্রশিক্ষণ যাত্রায় শুভকামনা ও দোয়া জানিয়েছেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, উপদেষ্টা তুহিন অরণ্য, সাবেক সাধারন সম্পাদক মেহেরপুর নিউজ এর বার্তা সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক মুজাহিদ মুন্না সহ আরো অনেকে।