মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগষ্ট:
ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে শনিবার বিকালে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে প্রতিবাদ সভা ও ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদেরে সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাথারন সম্পাদক মুফতি আবুল কালাম কাসেমী, সহসভাপতি প্রভাষক খাদেমুল ইসলাম, রেজওয়ানুল করিম, মীর মালেকুজ্জামান মারুফ প্রমুখ। পরে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।