মেহেরপুর নিউজ:
সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মেহেরপুরের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মঙ্গলবার সকাল থেকে রাতে মেহেরপুর শহরের বড়বাজারস্থ নবনির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সৌজন্য সাক্ষাতে যান আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় ফুলেল শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তি বর্গের সঙ্গে আব্দুস সালাম কুশল বিনিময় করেন এবং মিষ্টি হাসি মুখে আগামীর রাজনৈতিক আলাপ-আলোচনা করা হয়। এবং আগামী পাঁচ বছর সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুর জেলার উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, অনুষ্ঠিতব্য মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আব্দুস সালাম ৬১ ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যান হাজী গোলাম রসুলকে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার দিনভর ভোটগ্রহণ শেষ ১৭৬ ভোট পেয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভালোবাসায়।