মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে বখাটেদের উৎপাত বন্ধ করার লক্ষ্যে পুলিশের অভিযান চালানো হয়েছে। রবিবার সকাল থেকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়ক অভিযান চালান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটেরা পালিয়ে যায়। মেহেরপুর সদর থানার এসআই তপনের নেতৃত্বে একটি দল অভিযান শুরু করেন। এ সময় ওই এলাকায় ঘোরাফেরা করা একাধিক যুবককে সতর্ক করে দেয়া হয়। পুলিশের অভিযান চলাকালে ও এলাকা মূলত যুবক শূন্য হয়ে পড়ে।