মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সিজিএম মোহাম্মদ শরিয়ত উল্লাহ,যুগ্ম জেলা জজ মোঃ হেলাল উদ্দিন, লিগাল এইড কর্মকর্তাসেলিম রেজা, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউর আশরাফ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক শেখ আহসানুল হক প্রমূখ। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরের বিচারকদের পক্ষ থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।