মেহেরপুর নিউজ:
বাংলাদেশ শিশু একাডেমী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিসের আব্দুল্লাহ আল মামুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি নুরুল আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।