মেহেরপুর নিউজ:
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,ছাত্রলীগ নেতা তুর্য বিশ্বাস সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সেখানে কেক কাটা হয়।