মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মুজিবনগর উপজেলায় বৃক্ষ রোপন করা হয়েছে।
শনিবার সকালে “মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মুজিবনগর কমপ্লেক্স এ অবস্থিত সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার । এসময় মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেম, মুজিবনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রব,উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা তাজুল ইসলাম সহ শিশু পরিবারে কমকর্তা উপস্হিত ছিলেন।