মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা বিভাগীয় পর্যায়ে অনলাইন বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুমের মাধ্যমে জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড.মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইউসুফ হাবিব। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম সহ সরকারের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।