মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ এবং কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম দিবস পালন করেছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ।
বুধবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সচিব সানোয়ার হোসেন সানু, ইউপি সদস্য ওয়াসিম আলী, আলমগীর হোসেন, সানোয়ার হোসেন, শাহিন আলম, আহসান হাবিব জিলা রাশেদুল ইসলাম, শাহমামান শান্ত, তুহিন আলী প্রমূখ।
পরে সেখানে জাতির পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।এর আগে জাতির পিতার জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসমযসেখানে কেক কাটা হয়।