মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ মার্চ:
বঙ্গবন্ধুর প্রতিকৃতিস্থলে কোনো ব্যানার না থাকায় বঙ্গবন্ধুর ৯৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা বয়কট করেছে মেহেরপুরের আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে জন্মদিনের র্যালি শেষে প্রতিকৃতিস্থলে ব্যানার না টানানোয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আলোচনা সভা বয়কট করে স্থান ত্যাগ করে।
এ ব্যাপারে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল বলেন, ব্যানার না থাকলে কিসের অনুষ্ঠান, মানুষ বুঝবে কি করে। তিনি আরো বলেন, দায়সারাভাবে এ অনুষ্ঠান করছে জেলা প্রশাসন।
এ সময় সহকারী কমিনার (ভুমি )ফরিদ হোসেন বলেন র্যালি ও আলোচনা সভার ব্যানার করা হয়েছে।এটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এখানে ব্যানার টানানোর কোনো প্রয়োজন নাই।