মেহেরপুর নিউজ:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতিনসহ অন্যান্য নেত্রীবৃন্দ। মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে রাতে আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।