মেহেরপুর নিউজ:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। রবিবার বিকালে ছাত্রলীগ নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খন্দকার জোহানি, সহ-সম্পাদক অপূর্ব সাহা, শামীম রেজা, তানভীর আহমেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের নেতা শেখ সাকিব, আসিফ ইকবাল, শাহজাহান আলী প্রমূখ।