মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামী লীগ নেতা আহসান হাবীব জিলার সহযোগিতায় আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর মোড়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহিত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শাহজামান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব জিলা প্রমূখ। পরে সেখানে যাদবপুর গ্রামের প্রায় হাজার পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।