মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আফতাব আলী খাঁন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সাজেদুর রহমান সজল, সহ সভাপতি মোঃ আক্তার হোসেন, শাহীন ইকবাল ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান তুষার। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমীন এর সঞ্চালনায় স্মরণ সভা শেষে ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।