মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতি তে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে জাতির পিতার প্রতিকৃতি তে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ, এরপর পর্যায়ক্রমে জেলা যুবলীগ, জেলা মহিলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে প্রশ্নমালা রোপন করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধক্ষ্য সিরাজুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত থেকে পুস্পমাল্য অর্পণ করেন।