মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ররিবার দুপুরের দিকে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী সহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মহসীন আলী, সহকারী অধ্যাপক লুৎফর রহমান,মাসুদ রেজা। আলোচনা সভায় কলেজের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ফররুখ আহমেদ।