মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিবার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলু। বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মিরাজ সর্দার, তৌহিদুল ইসলাম, মুছাদ আলী, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রতিক প্রমুখ।