মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মু তানভীর হাসান রুমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ।এ সময় অন্যদের মধ্যে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস সেখানে উপস্থিত ছিলেন।