মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগে কথা ও কবিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কথা ও কবিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড.শাহাদাত হোসেন নিপু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি বলল ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির। পরে সেখানে শাশ্বত নিপুন চক্রবর্তী সঞ্চালনায় আবৃত্তি অনুষ্ঠিত হয়।