মেহেরপুর নিউজ:
আগামী ১৬ অক্টোবর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব ১৭ সদর উপজেলার খেলোয়াড়দের প্রশিক্ষণ ।
সাবেক ফুটবলার আয়োব হোসেনের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার ১৮ জন খেলোয়াড় প্রশিক্ষণ অংশ নিচ্ছে। সদর উপজেলা পর্যায়ে খেলোয়াড়রা হল ববিতা, পলি, বৈশাখী, সাদিয়া, জ্যোতি, মারিয়া, আলো, প্রেমা, লিমা, কেয়া সোমনা, ইতি, মধুমিতা, সনিতা, রিভা, রিমা ও রচনা। মেহেরপুর সদর উপজেলা দল মেহেরপুর পৌরসভা একাদশের বিরুদ্ধে মোকাবেলা করবে।