মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মেহেরপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত আটটায় এ কমিটি গঠন করে মেহেরপুর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১০ সদস্য বিশিষ্ট মেহেরপুর সদর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে ইমরান মাহমুদ অনিক, সাধারণ সম্পাদক এস এম আল রাতুল, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ ও পিন্টু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ রাব্বি ও আবির, সাংগঠনিক সম্পাদক তুরজাউন বিশ্বাস শুভ, তহিদুল ইসলাম রনি ও পারভেজ রেজা, দপ্তর সম্পাদক অমিত হাসান। এই কমিটির মেয়াদকাল এক বছর বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে।