মেহেরপুর নিউজ:
বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিরের সার্বিক ব্যবস্থাপনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে দিকে দৌড় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। দারিয়াপুর ফুটবল মাঠ থেকে শুরু করে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে দারিয়াপুরের জুয়েল ২৩ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন।
মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল ম্যারাথন দৌড়ের উদ্বোধন এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে দারিয়াপুর ইউনিয়ন এর চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, রাজিব দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম খোকন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।