মেহেরপুর নিউজ :
মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে মেহেরপুর কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সানঘাট একাদশ জয়লাভ করেছে।
বুধবার অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সানঘাট একাদশ ৩-১ গোলে বাঁশবাড়িয়া একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১৮ মিনিটের সময় সানঘাট একাদশের পক্ষে রয়েল পেনাল্টির সাহায্যে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের এক মিনিট খেলা বাকি থাকতে বাঁশবেড়িয়ার ফিরোজ গোল করে খেলায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের সময় রুম্মন এবং খেলা শেষ হওয়ার দুই মিনিট পূর্বে বাদল করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে প্রথমার্ধের ১৮ মিনিটের সময় ডি বক্সের মধ্যে ফাউল করাকে কেন্দ্র করে রেফারি বিপ্লব সানঘাটের অনুকূলে পেনাল্টির নির্দেশ দিলে বাঁশবাড়িয়া খেলতে অস্বীকৃতি জানায়।
প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকার রেফারী বিপ্লবকে পরিবর্তন করে মাহবুবকে রেফারির দায়িত্ব দেওয়ার পর পেনাল্টি কিক দেওয়ার মধ্য দিয়ে খেলা শুরু হয়। শেষ পর্যন্ত সানঘাট ৩-১ গোলে জয়লাভ করে মাঠ ছাড়ে।