মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট:
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন, বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। বর্তমান সরকারকে উৎখাত করতে হলে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি সোমবার মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৩২ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সোমবার মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৩২ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্মসম্পাদক এমএকে খাইরুল বাশার ও সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক তোফায়েল আহমেদ।
বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক আজিমুদ্দিন গাজী, শহিদুল ইসলাম, মেহেদী হাসান রোকন, ইকবাল হোসেন, জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল, জাসাস’র জেলা আহবায়ক মাহফুজুর রহমান অশেষ প্রমুখ।