মেহেরপুৃর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালের দিকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ বি এম আশরাফুল হক, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, আজিজুল হক, এনামুল কবীর ইকবাল, এস্কেন্দার মাহমুদ, আমেনা খাতুন। বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।