মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বন্ধু সহায়ক তহবিল(বসত) সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালের দিকে বসত কার্যালয়ে মেহেরপুরের বিভিন্ন এলাকার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বসতের সভাপতি নুরুল ইসলাম উপস্থিত থেকে মেহেরপুরের বিভিন্ন এলাকার ১০০ জন শাতার্থের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় বসতের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ বসতের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।